অভিনেতা আরিফিন শুভকে দেখা গেল নতুন লুকে। তবে দেশের কোনো সিনেমা নয়। তিনি সীমানা পেরিয়ে এবার অভিনয় করছেন ভারতের একটি সিরিজে। নাম জ্যাজ সিটি। এটি পরিচালনা করেছেন সৌমিক সেন। সৌরসেনী মৈত্রর বিপরীতে দেখা যাবে শুভকে। এরই মধ্যে সিরিজে তার লুক নিয়ে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সত্তরের দশকের লুকে শুভকে দেখে প্রশংসা করছেন দর্শক।