কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে অভিনীত রোমান্টিক কমেডি ‘তু মেরি ম্যায় তেরা তু মেরি’। সিনেমাটি আসছে ধর্মা প্রডাকশনসের ব্যানারে। কার্তিক জানালেন, সিনেমাটি পূর্বনির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আনা হয়েছে। ২০২৬ সালের ভালোবাসা দিবসে মুক্তির কথা ছিল এটির। তবে শুটিং দ্রুত শেষ হওয়ায় সিনেমাটি ৩১ ডিসেম্বর মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।