গত শুক্রবার মুক্তি পায় আরশাদ ওয়ার্সি ও অক্ষয় কুমার অভিনীত জলি এলএলবি থ্রি। সিনেমাটি মুক্তির পর দর্শক প্রশংসা পেয়েছে। প্রথম তিনদিনেই সিনেমাটি আয় করে নিয়েছে ৫০ কোটি রুপির বেশি। এটি ২০২৫ সালে মুক্তি পাওয়া সিনেমার ক্ষেত্রে প্রথম সপ্তাহের আয়ের হিসাবে অষ্টম সর্বোচ্চ।