এ অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন দেশের শিক্ষা, শিল্প ও সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিরা। তারা শোনাচ্ছেন তাদের আলোকিত ব্যক্তিজীবন আর বর্ণাঢ্য কর্মজীবনের কথা। আলোঘর প্রকাশনা নিবেদিত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। তার এবারের অতিথি কবি রেজাউদ্দিন স্টালিন।

রেজাউদ্দিন স্টালিন এ আয়োজন প্রসঙ্গে বলেন, ‘জীবনের নানা পর্যায়ের স্মৃতিচারণ করেছি এ অনুষ্ঠানে। আশা করছি যারা দেখবেন, তাদের ভালো লাগবে।’

কবি, টিভি উপস্থাপক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। তিনি রেজাউদ্দিন স্টালিন নামেই পরিচিত। অনুষ্ঠানে উঠে এসেছে তার জীবনের নানা অজানা কথা। পর্বটি প্রচার হবে আজ রাত ৮টা ৩০ মিনিটে।