রেড কার্পেটে তারা উপস্থিত হন বিখ্যাত ডিজাইনারদের নকশা করা পোশাক পরে। ভিন্ন ও অনন্য লুকে উপস্থিত হন তারা। ভারত থেকে এ বছর কান উৎসবে অভিষেক হয়েছে তরুণ অভিনেত্রী তারা সুতারিয়ার। ক্ল্যাসিক হলিউড লুকে দেখা গেছে তাকে।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তারা সুতারিয়া তার লুকের বেশকিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হতে পেরে এবং রেড সি ফিল্ম ফাউন্ডেশনের ‘উইমেন ইন সিনেমা গালা’য় সম্মানিত হয়ে আমি ভীষণ আনন্দিত। আগামীকাল সন্ধ্যাটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে! সঙ্গে থাকুন ততক্ষণ পর্যন্ত প্রথম দিনের কিছু মুহূর্ত রইল।’
অভিনেত্রীর এ অভিষেক তার চিরকালীন মার্জিত ও এলিগ্যান্ট ফ্যাশন নির্বাচনের জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তারার লুকে স্পষ্টভাবেই ধরা পড়েছে ক্ল্যাসিক হলিউড গ্ল্যামারের ছোঁয়া। তিনি একটি কালো-সাদা হেলসা গাউনে অসাধারণ আভিজাত্য ছড়িয়েছেন। স্ট্র্যাপলেস এ পোশাকে ছিল করসেট-স্টাইল বডিস ও নজরকাড়া সাদা নেকলাইন ডিটেইল। নরম ঢেউ খেলানো চুল ও স্টেটমেন্ট কানের দুল দিয়ে তিনি তার লুক সম্পূর্ণ করেন।
তারার কান-অভিষেক লুকের প্রশংসা করেছেন অভিনেত্রী দিশা পাটানি ও পরিচালক ফারাহ খান। ভক্তরাও ইনস্টাগ্রামে প্রচুর কমেন্ট করেছেন।
কান উৎসবে তারার এ উপস্থিতিকে কৌশলগত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কেননা সামনেই মুক্তি পেতে যাচ্ছে তারা সুতারিয়া অভিনীত ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’। সিনেমায় তিনি যশের বিপরীতে অভিনয় করছেন। বলা হচ্ছে, সিনেমার আগে তারার আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে কানে তার উপস্থিতি প্রভাব ফেলবে।
যশ ও তারা সুতারিয়া ছাড়াও টক্সিকে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কোরেশি ও রুক্মিনী বসন্ত। সিনেমাটি আগামী ৪ জুন মুক্তির জন্য নির্ধারিত হয়েছে এবং এটি একসঙ্গে কন্নড় ও ইংরেজি ভাষায় ধারণ করা হয়েছে। এছাড়া এর হিন্দি, তেলেগু, তামিল ও মালয়ালম ডাব সংস্করণও মুক্তি পাবে।
সূত্র: ইয়ন










