কলাম্বিয়ার গায়িকা শাকিরা। তিনি সম্প্রতি পেরুতে কনসার্ট করছেন। তবে রোববার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাকিরা। সে কারণে কনসার্ট স্থগিত করা হয়। তিনি এজন্য ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছিলেন। এরপর গতকাল আবারো কনসার্ট শুরু করেন। একটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়ে দেন পেরুতে তার কনসার্ট চলবে। তবে এ পোস্টে তার স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে কিছু লেখেননি।