লীসা গাজী পরিচালিত সিনেমা ‘‌বাড়ির নাম শাহানা’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। বিশ্বব্যাপী প্রশংসিত সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (পান্থপথ), সনি স্কয়ার (মিরপুর), সেন্টার পয়েন্ট (উত্তরা), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), লায়ন (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি), গ্র্যান্ড রিভার ভিউ হোটেল (রাজশাহী), মম ইনের (বগুড়া) এ আধুনিক সিনে থিয়েটারগুলোয় চলবে সিনেমাটি।