আদিত্য ধরের অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিস ঝড় তুলেছে। মুক্তির মাত্র সাত দিনের মধ্যেই সিনেমাটি ভারতে ২০০ কোটি এবং বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা আয়ের মাইলফলক পার করেছে। রণবীর সিংহ, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, মাধবন অভিনীত এ সিনেমা মুক্তির পর থেকেই মানুষের মুখে মুখে ফেরে। এভাবে বাড়ছে প্রচারণা ও আগ্রহ। ফলে সিনেমার আয় দিন দিন বাড়ছেই। প্রায় ২৮০ কোটি রুপির বাজেটে নির্মিত ‘ধুরন্ধর’ এরই মধ্যে নির্মাণ ব্যয় তুলে ফেলেছে।
বক্স অফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর’
আদিত্য ধরের অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিস ঝড় তুলেছে। মুক্তির মাত্র সাত দিনের মধ্যেই সিনেমাটি ভারতে ২০০ কোটি এবং বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা আয়ের মাইলফলক পার করেছে।










