ব্যক্তিগত তথ্যের সুরক্ষা চেয়ে আদালতে গিয়েছিলেন ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। এবার তাদের পথে হাঁটলেন করণ জোহর। তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বেশ কয়েকটি ওয়েবসাইটে তার নাম ব্যবহার করে পণ্যের প্রচারণা চালানো হয়েছে। এসব বিষয় উল্লেখ করে তিনি সুরক্ষার দাবি জানান। করণের আইনজীবীর কাছে বেশকিছু তথ্য চেয়েছেন বিচারপতি। তিনি পরবর্তী শুনানির দিন এসব তথ্য পর্যালোচনা করবেন।
এবার হাইকোর্টে গেলেন করণ জোহর
ব্যক্তিগত তথ্যের সুরক্ষা চেয়ে আদালতে গিয়েছিলেন ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। এবার তাদের পথে হাঁটলেন করণ জোহর।










