৩৩ বছরের ক্যারিয়ার তার। এই প্রথম ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন তিনি। অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ খান সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন। গতকাল দিল্লির বিজ্ঞান ভবনে ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেন শাহরুখ খান।