২০১১ সালে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ‘রা. ওয়ান’। সুপারহিরো সিনেমাটিতে তিনি জি ওয়ান চরিত্রে অভিনয় করেন। মুক্তির পর সিনেমাটি খুব বেশি দর্শক টানতে না পারলেও এ সিনেমা দিয়েই বলিউডে আধুনিক ভিএফএক্সের যাত্রা হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, ‘এখন সিনেমাটা নির্মাণ আরো সহজ হতো। অনুভব সিনহা যদি চান এর সিকুয়াল হতে পারে।’