১০ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে এ সিরিজের চতুর্থ কিস্তি ধামাল ৪। মুক্তির পর মাত্র দুদিনেই বিশ্বব্যাপী ৫০ কোটি রুপির মাইলফলক পার করেছে সিনেমাটি।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির দ্বিতীয় দিনে ১০ হাজার ৯৫৪টি শো থেকে ধামাল ৪ কেবল ভারতেই নিট ২২ দশমিক ৫০ কোটি রুপি আয় করেছে। এতে প্রথম দুদিনে ভারতে সিনেমাটির মোট কালেকশন দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৮০ কোটি রুপিতে (যার নিট কালেকশন ৩৬ দশমিক ৫০ কোটি রুপি)। অন্যদিকে দ্বিতীয় দিনে ভারতের বাইরে ওভারসিজ মার্কেট থেকে সিনেমাটি ঘরে তুলেছে আরো ৫ কোটি রুপি। ফলে মোট বিদেশী গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১০ কোটি রুপিতে। সব মিলিয়ে মাত্র দুদিনেই বিশ্বব্যাপী ধামাল ৪-এর মোট বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৮০ কোটি রুপি।










