আরশাদ ওয়ার্সি, অক্ষয় কুমার ও সৌরভ শুক্লা অভিনীত সিনেমা জলি এলএলবি থ্রি। সিনেমাটি পরিচালনা করেছেন সুভাষ কাপুর। গতকাল মুক্তি পাওয়া সিনেমাটি এরই মধ্যে দর্শকের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বক্স অফিস বিশ্লেষকরা মনে করছেন, সিনেমাটি ওপেনিংয়ে ১২ কোটি রুপির মতো আয় করবে। কম বাজেটের একটি সিনেমার ক্ষেত্রে তা ইতিবাচক।