দৃশ্যমাধ্যম সমাজের উদ্যোগে ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন: জুলাই গণঅভ্যুত্থান ও সাংস্কৃতিক নির্মাণ’ শিরোনামে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (১৩ জুলাই) এ উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে দৃশ্যমাধ্যম সমাজ ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন- জুলাই গণঅভ্যুত্থান ও সাংস্কৃতিক নির্মাণ’ শিরোনামে আগামী ২ আগস্ট জাতীয় জাদুঘরে দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দেয়।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে সংবাদ সম্মেলন শুরু হয়। সম্মেলনে যৌথভাবে মূল বক্তব্য পাঠ করেন- আকরাম খান, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, ফারিহা শামস সেওতি ও সরকার প্রতীক। কর্মসূচি ঘোষণা করেন জাহিন ফারুক আমিন এবং ধ্রুব হাসান। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন তাসলিমা আখতার।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন আজমেরী হক বাঁধন, তানিম নূর, শাহীন দিল-রিয়াজ, মুনেম ওয়াসিফ, ড. সামিনা লুৎফা, আসাদুজ্জামান আসাদ, তানহা জাফরিন, ড. আনন সিদ্দীকা, মুশফিকুর রহমান মঞ্জু, কৃষ্ণকলি ইসলাম, মোহাম্মদ আলী হায়দার, বিথী ঘোষ প্রমুখ। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, বরকত হোসেন পলাশ, জগন্ময় পাল, মিতু রহমান, রাফি উদ্দিন ও শাদাব শাহরুখ হাই।৷
দৃশ্যমাধ্যম সমাজের মূল বার্তা এবং কর্মসূচি ঘোষণা শেষে একটি ভিডিও চিত্র দেখানো হয়। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সংবাদ সম্মেলন শেষ হয়।










