বিয়ের আগেই তাদের অনুষ্ঠান আয়োজন ও অন্যান্য বিষয় নিয়ে আগ্রহী ছিল ভক্তরা। এখন আলোচনার কেন্দ্রে আছে এ বিয়ের খরচ। সম্প্রতি জানা গেল, বিয়ের অনুষ্ঠান নিউইয়র্কে করার জন্য দেড় লাখ ডলারের বেশি খরচ করেন দুই তারকা। খরবটি দিয়েছেন জোহরান মামদানি। টেইলর ও ট্র্যাভিসের বিয়ে হয়েছে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। চাইলেই সেখানে অনুষ্ঠান করা যায় না। নির্দিষ্ট অর্থের বিনিময়ে অনুমতি মেলে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানালেন, অনুমতির জন্য ১ লাখ ৬০ হাজার ডলার খরচ করেছেন। অনুষ্ঠান ব্যবস্থাপনার জন্য এটিই ছিল ফির পরিমাণ।
অনুমতির জন্য দেড় লাখ ডলার খরচ টেইলর ট্র্যাভিসের
টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসির বিয়ে নিয়ে নানা কথাই শোনা যাচ্ছে বিশ্বজুড়ে।










