অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। গতকাল ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে এ আদেশ দেন। মামলায় জবাব দাখিল ও উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তাদের অব্যাহতির সিদ্ধান্ত দেন। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার।
মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন চৌধুরী
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।










