বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাণী মুখার্জি আবারো ফিরছেন তার আইকনিক চরিত্র, সাহসী পুলিশ অফিসার শিবানী শিবাজি রায়ের ভূমিকায়। ‘মর্দানি ৩’-এর মাধ্যমে এ চরিত্রে তিনি পর্দায় তৃতীয়বার উপস্থিত হবেন। অভিরাজ মীনাওয়ালার পরিচালনায় সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি।