ঈদ উপলক্ষে দীপ্ত প্লেতে দেখা যাবে বাংলায় ডাবিং করা মাইক্রো ড্রামা লাভ রিইউনিয়ন: দ্য ম্যারিড মাদার্স টেল। পর পরই আসছে বাংলায় ডাবিংকৃত ট্রু লাভ ইন ডিজগাইজ ও সুপ্রিম লর্ড। তাছাড়াও খুব শীঘ্রই আসছে দেশীয় মাইক্রো ড্রামা। মাইক্রোড্রামা স্বল্পদৈর্ঘ্যে পর্বভিত্তিক ধারাবাহিক কনটেন্ট, যেখানে প্রতিটি পর্ব সাধারণত ১ থেকে ৩ মিনিটের হয়ে থাকে। যা দেখতে হয় ভার্টিক্যাল মোডে। অল্প সময়ের মধ্যে দ্রুতগতির গল্প, আবেগঘন মুহূর্ত এবং আকস্মিক মোড় তুলে ধরাই এর বৈশিষ্ট্য। ছোট পর্ব ও সংক্ষিপ্ত সময়ের কারণে মাইক্রো ড্রামা বিশেষভাবে মোবাইল ফোনে দেখার জন্য উপযোগী এবং বর্তমান ব্যস্ত জীবনে দর্শকদের কাছে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।

হেড অফ ডিজিটাল মোহাম্মদ আবু নাসিম বলেন, ‘ডিজিটাল যুগে দর্শকদের কনটেন্ট দেখার অভ্যাস দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিশেষ করে মোবাইল-ফার্স্ট দর্শকদের মধ্যে স্বল্প দৈর্ঘ্যে গল্পভিত্তিক কনটেন্টের চাহিদা বাড়ছে। সেই পরিবর্তনকে সামনে রেখে দীপ্ত প্লে-তে আমরা ‘‘মাইক্রো ড্রামা’’ ফিচার চালু করছি। এই উদ্যোগের মাধ্যমে দ্রুতগতির, আকর্ষণীয় ও সহজে উপভোগযোগ্য গল্প বলার একটি নতুন ধারা তৈরি হবে। বলে আমরা বিশ্বাস করি। একই সঙ্গে এটি নির্মাতা, ব্র্যান্ড এবং দর্শকদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা হয়ে উঠবে।’