সেই জায়গা থেকেই নতুন একটি কাজ নিয়ে এসেছেন রিচি মেহতা। তিনি একটি ফিচার ফিল্ম নির্মাণ করেছেন ফুলন দেবীকে নিয়ে। ‘ফুলন’ টাইটেলের সিনেমাটির প্রিমিয়ার হবে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আগামী সেপ্টেম্বরে আয়োজিত হতে যাচ্ছে উৎসব। এ উৎসবের পর সিনেমাটি সরাসারি মুক্তি দেয়া হবে ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে। সিনেমাটির প্রযোজনার সঙ্গে প্রাইম সরাসরি যুক্ত। সিনেমাটি রিচি নির্মাণ করেছেন ফুলন দেবীর আত্মজীবনী ‘আই, ফুলন’ অবলম্বনে। এতে উঠে এসেছে এক সাধারণ নারীর ডাকাত হয়ে ওঠার বাস্তবতা। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন স্নেহা কুমারী। আরো থাকছেন অনুরাগ ঠাকুর, বিক্রম প্রতাপ সিং, আকাশ দাহিয়া, দেবদত্ত প্রমুখ।
টরন্টোয় প্রিমিয়ার হবে ফুলন দেবীর
ফুলন দেবীকে নিয়ে এখনো মানুষের অনেক আগ্রহ। তাকে নিয়ে বই লেখা হয়েছে, সিনেমা নির্মাণ হয়েছে তার পরও আগ্রহ কমেনি।










