২০২৪ সালে মুক্তি পেয়েছিল ‘উইকেড’। সিনেমাটি পরিচালনা করেন জন এম চু। এবার আসছে এর সিকুয়াল ‘উইকেড: ফর গুড’। সিনেমাটি মুক্তি পাবে ২১ নভেম্বর। তবে আরিয়ানা গ্র্যান্দে ও সিনথিয়া এরিভো অভিনীত সিনেমাটি নিয়ে এরই মধ্যে সুখবর শোনা যাচ্ছে। বলা হচ্ছে, থ্যাংকসগিভিংয়ে মুক্তি পেতে যাওয়া এ সিনেমা প্রথম সপ্তাহে আয় করবে ১১ কোটি ডলারের বেশি।