দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর শুটিং চলার সময় সামান্য চোট পেয়েছেন। গত শুক্রবার এ ঘটনা ঘটে এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। তবে নিরাপত্তার কারণে নায়ককে কিছুদিন বিশ্রামে থাকতে হবে। অভিনেতার পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, তিনি সুস্থ আছেন এবং চোটও খুব বেশি নয়।