রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর সাক্ষাতের শতবর্ষকে নাটকের মধ্য দিয়ে স্মরণে একমাত্র ম্যাড থেটারই বিরল ব্যতিক্রম। রবীন্দ্রনাথের দক্ষিণের দিনগুলোর দীর্ঘশ্বাস বা আনন্দের হারানো কণিকা নিয়ে সৃষ্ট ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকটির একাদশতম প্রদর্শনী। দ্বিতীয় বিজয়া রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। নাটকটির চরিত্র সংখ্যা দুটি। রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম ও ভিক্টোরিয়া চরিত্রে সোনিয়া হাসান। নাটকের আলোক প্রক্ষেপণে রয়েছেন আশরাফুল ইসলাম সায়ান ও আবহসংগীত নিয়ন্ত্রণে রয়েছেন পৃথুলা।
আগামীকাল শিল্পকলায় ‘দ্বিতীয় বিজয়া’
১৯২৪ সালে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা হয়েছিল ভিক্টোরিয়া ওকাম্পোর। তাদের সাক্ষাতের শতবর্ষ পেরিয়েছে।










