প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ (২৭ মার্চ) বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে বক্তব্য দেবেন।বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) শিগগিরই তার এ ভাষণ সরাসরি সম্প্রচার শুরু করবে।
প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে বক্তব্য দেবেন বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বাসসকে জানিয়েছেন।










