রাজধানীর রূপনগর আবাসিকের ২০ নম্বর রোডে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল পল্লবী থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। ধর্ষণের শিকার শিশুটির বাবা বণিক বার্তাকে বলেন, ‘আমার মেয়ে অন্য দিনের মতো সমবয়সীদের সঙ্গে খেলতে যায়। এদিন সন্ধ্যাবেলা তাকে গলি থেকে জোরপূর্বক পাশের বাসার গ্যারেজে নিয়ে যায় ধর্ষক। মেয়ের কান্নার আওয়াজ শুনে আমার স্ত্রীসহ অন্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। এর কিছুক্ষণের মধ্যে পুলিশ ধর্ষককে গ্রেফতার করে। এ ঘটনায় আমার চার বছরের মেয়ের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় প্রথমেই তাকে শিশু হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিই। এখন (প্রতিবেদন লেখা পর্যন্ত) আমার মেয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।’

পল্লবী থানার ওসি অপূর্ব হাসান বণিক বার্তাকে বলেন, ‘রূপনগর আবাসিক এলাকায় শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’