বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক আয়োজিত মধ্যাহ্নভোজে বিএনপির একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে।
আজ রোববার (৮ ডিসেম্বর) ব্রিটিশ হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
তারা বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন এবং একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথ নিয়ে আলোচনা করেন।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নী ও ঢাকা জেলার সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।










