বাংলাদেশ পুলিশের দুই নবীন কর্মকর্তা সফলতার সঙ্গে এভিয়েশন বেসিক কোর্স-১৩ সম্পন্ন করেছেন। তারা হলেন এএসপি মো. মোহাইমিনুল হক এবং এএসপি এইচ এম গোলাম রাব্বি।
আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে আর্মি এভিয়েশন স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে নবীন বৈমানিকদের সনদ ও ফ্লাইং ব্রেভেট দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলমসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এভিয়েশন বেসিক কোর্সের তত্ত্বাবধান করেছে সেনাবাহিনীর এভিয়েশন স্কুল। এবারের কোর্সে সেনাবাহিনীর ১৮ জন, নৌবাহিনীর ৪ জন এবং পুলিশের ২ জনসহ মোট ২৪ জন নবীন কর্মকর্তা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।










