আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফির অভিযোগে টিপু কিবরিয়াকে গ্রেফতার করা হয়েছে।  এ সময় তার সহযোগীকেও গ্রেফতার করা হয়। 

বুধবার (২৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসি ইউনিট রাজধানীর খিলগাঁও থেকে তাদের গ্রেফতার করে। এ সময় একজন শিশু ভিকটিমকে উদ্ধার করা হয়। এছাড়া শিশু পর্নোগ্রাফির কনটেন্ট ও পর্নোগ্রাফি তৈরির সরঞ্জামও জব্দ করে পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন টি আই এম ফখরুজ্জামান ওরফে টিপু কিবরিয়া ও মো. কামরুল ইসলাম সাগর। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।