নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কাভার্ড ভ্যানচালক সিরাজুল ইসলাম হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাতে সিদ্ধিরগঞ্জ ও পটুয়াখালী থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. লাল মিয়া ওরফে সাগর ওরফে লালু (২৫), মো.
ইয়াছিন ওরফে পপো (১৮), মো.
শাহীন (২৬) ও মো. নাজমুজ সাকিব ওরফে অনিক (১৫)।
গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মেহেদী ইমরান সিদ্দিকী এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক, পরিদর্শক (তদন্ত ) মো.
আজিজুল হক ও পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার উপস্থিত ছিলেন।
নারায়ণঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গ্রেফতারকৃতরা পুলিশের কাছে কাভার্ড ভ্যানচালক হত্যার দায় স্বীকার করেছেন। কীভাবে কাভার্ড ভ্যানচালককে হত্যা করেছেন তার বর্ণনা দিয়েছেন। গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাই চক্রের সদস্য। এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জবানবন্দি রেকর্ডের জন্য তাদের আদালতে পাঠানো হবে।










