চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙ্গামাটির দশ ইউনিয়নের নয়টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। কেবলমাত্র একটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী বিজয়ী হয়েছেন। গতকাল রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায়। রাতে রাঙ্গামাটির দুই উপজেলার ১০ ইউপি নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, রাঙ্গামাটি সদর উপজেলার ছয়টি ও নানিয়ারচর উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে কেবল সদর উপজেলার বালুখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অমর কুমার চাকমা বিজয়ী হয়েছেন। এছাড়া রাঙ্গামাটি সদরের জীবতলী ইউনিয়নে সুদত্ত কার্বারী, মগবান ইউনিয়নে পুষ্প রঞ্জন চাকমা, সাপছড়ি ইউনিয়নে প্রবীণ চাকমা, বন্দুকভাঙা ইউনিয়নে অমর চাকমা, কুতুকছড়ি ইউনিয়নে কানন চাকমা এবং নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে অমল কান্তি চাকমা, নানিয়ারচর সদর ইউনিয়নে বাপ্পী চাকমা, বুড়িঘাট ইউনিয়নে প্রমোদ খীসা ও সাবেক্ষ্যং ইউনিয়নে সুপন চাকমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তারা সকলেই স্বতন্ত্র প্রার্থী।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য ৬ প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়নের পাশাপশি র্যাব ও স্ট্রাইকিং ফোর্স মাঠে ছিল। এছাড়া প্রতি ইউনিয়নে একজন করে মোট ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্বপালন করেন।
সদর ও নানিয়ারচর উপজেলার ১০ ইউনিয়নে ৯০টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৬৭ হাজার ৪৮ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৮, সাধারণ সদস্য পদে ২১১ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৬৯ জন প্রার্থীতা করেছেন। চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নৌকার প্রার্থী ছাড়া অন্য কোনো দল অংশগ্রহণ করেনি।
ইউপি নির্বাচন
রাঙ্গামাটিতে স্বতন্ত্র প্রার্থীদের জয় জয়কার