আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। শুক্রবার (৬ ডিসেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। খবর এএনআই।
ফরেন অফিস কনসালটেশন বৈঠকে নেতৃত্ব দেবেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। এতে তিনি বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করবেন।
জয়সোয়াল বলেন, ফরেন অফিস কনসালটেশনের বৈঠক ছাড়াও আরো অনেকের সঙ্গে পররাষ্ট্রসচিবের আলোচনা হবে।










