বাগেরহাটের মোল্লাহাটে বেইলি ব্রিজ ভেঙে বালিবাহী একটি ট্রাক খালে পড়েছে। গতকাল সকালে উপজেলার গাওলা পাগলা বাজার নামক স্থানে খুলনা-মাওয়া পুরনো সড়কের ওই ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খুলনার রূপসা থেকে বালিবাহী একটি ট্রাক নাশুখালীর দিকে যাচ্ছিল। এ সময় পাগলা বাজারের বেইলি ব্রিজের ওপর উঠলে সেটি ভেঙে ট্রাকসহ খালের মধ্যে পড়ে যায়। এ ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা দ্রুত ব্রিজটি সংস্কার অথবা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।