জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ১২ যুগ্ম কর কমিশনারকে অতিরিক্ত কর কমিশনার বা সমমর্যাদার পদে পদোন্নতি দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২৪ এপ্রিল) এ প্রজ্ঞাপন জারি করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন, অঞ্জন কুমার সাহা, ড. হরিপদ সরকার, মো. হাফিজ আল আসাদ, মো. মনিরুজ্জামান, শেখ শামীম বুলবুল, মো. রওশন আখতার, মো. ছায়িদুজ্জামান ভূঞা, মো. রবিউল হাসান প্রধান, মো. মাহমুদুল হাছান ভূইয়া, হাসিনা আক্তার খান, ড. মো. কাওসার আলী, মির্জা আশিক রানা।