দুদকের দুর্নীতিতে বিব্রত বোধ করেন বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
দুর্নীতিবিরোধী আলোচনায় ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রতিটি দিনই দুর্নীতিবিরোধী দিবস। সচেতনতা ছাড়া দুর্নীতি দমন সম্ভব নয়। কিন্তু আমরা দুর্নীতিবাজদের অনুষ্ঠানে অতিথি করি।
তিনি আরো বলেন, রাষ্ট্র কাঠামোকে দখল করে কর্তৃত্ববাদের মাধ্যমে দুর্নীতিকে বৈধতা দেয়া হয়। আদর্শলিপি পড়ে বড় হওয়ারাই আজ বড় বড় দুর্নীতিবাজ। বৈষম্যের অন্তর্নিহিত বিষয় দুর্নীতি। দুদকের কর্মকর্তারা কেন দুর্নীতির সহায়ক হচ্ছেন। দুদকের দুর্নীতিতে আমি বিব্রত।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে দুদকের আয়োজিত দুর্নীতিবিরোধী আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, দুদক সচিব খোরশেদা ইয়াসমীন প্রমুখ।










