দেড় যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টা ৩৫মিনিটে তিনি রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছান।

এ সময় তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় দফতরের কর্মকর্তারা। দলটির হাজার হাজার নেতাকর্মী সকাল থেকে নয়াপল্টন এলাকায় জড়ো হন।

দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।