শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক কমিটি।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সরোয়ার তুষারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগরের মিরপুরের জোনের সদস্যরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় মিরপুরের ১ নম্বর থেকে একটি মিছিল নিয়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় নাগরিক কমিটি।