মোংলা বন্দর জেটিতে মেট্রোরেলের আটটি কোচ ও চারটি ইঞ্জিন নিয়ে ভিড়েছে বিদেশী জাহাজ এমভি ভেনাস ট্রায়াম্ফ। শনিবার বিকালে দ্বাদশ চালান নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করেছে জাহাজটি। এ জাহাজে মেট্রোরেলের মেশিনারি এবং একটি পাওয়ার প্লান্টেরও মেশিনারি রয়েছে। জাহাজটি আটটি রেলওয়ে কোচ ও চারটি ইঞ্জিন নিয়ে গত ৮ সেপ্টেম্বর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসে। পথে কোরিয়ার মারসান বন্দর থেকে পাওয়ার প্লান্টের মেশিনারি পণ্য নিয়ে আসে জাহাজটি।
জাহাজ ভেনাস ট্রায়াম্ফের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, জাহাজটিতে আসা কোচ ও ইঞ্জিন গতকাল সকাল ৭টা থেকে খালাস শুরু হয়েছে।










