আওয়ামী লীগ নেতাদের সঙ্গে
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের
যৌথসভা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার
বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী
২৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে
আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের
সভাপতি-সাধারণ সম্পাদকদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী
লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে
সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।










