বিআইডব্লিউটিএর জন্য ৪৫টি বিশেষ পন্টুন তৈরি করছে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড, যা নির্ধারিত সময়ের কয়েক মাস আগেই সরবরাহ করতে আশাবাদী তারা। গতকাল নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনা শিল্পনগরীতে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডের পন্টুন নির্মাণকাজ পরির্দশন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মেজবাহউদ্দিন চৌধুরী। গতকাল সকালে নির্মাণকাজ পরিদর্শন করেন সচিব।