গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯৯, চট্টগ্রাম ৭৮, খুলনা ৪৮, ময়মনসিংহ ২৫, রাজশাহী ২৬, রংপুর ১০ ও ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮১ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ হাজার ৯৩৭ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসে ২৫ জন মারা গেছেন। আর জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১ ও জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।










