ঢাকায় বসবাসরত গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার যুব সমাজের উদ্যোগে ‘কোটালীপাড়া কল্যাণ সংঘ ঢাকা’ সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) রাতে ঢাকার পল্টনস্থ জাতীয় শিশু পরিষদ ভবন অডিটোরিয়ামে ‘ঐক্যের বন্ধনে মানবতার কল্যানে’ স্লোগানে এই সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

 

নতুন এই সামাজিক সংগঠনে সোহেল শেখকে সভাপতি ও এ্যাড. মাসুম মৃধা কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

 

পরে সদ্য গঠিত কমিটির সভাপতি সোহেল শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাসুম মৃধার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মনিরুজ্জামান শেখ জুয়েল, মামুন তালুকদার, ডা. স্বপন ওঝা, ওয়ালীউর রহমান, আবু হাসান তাপস, আলীউজ্জামান, খালিদ বিন শহিদ, এ্যডভোকেট নাছরিন আক্তার গাজী নাজ, খালিদা তালুকাদার, জোবায়ের কাজি, হামিম মীর, ইয়ামিন কাজি, মাসুদুর রহমান পারভেজ, রাজু তালুকদার, কাওসার শেখ, আনিস বিশ্বাস, শেখর মল্লিক, বিকাশ মধু প্রমুখ। উপস্থিত ছিলেন কোটালীপাড়ার শতাধিক তরুণ ও যুবক।