প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন হিসাব সহকারী পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন হিসাব সহকারী পদে অনুষ্ঠেয় অদ্য ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে বিকাল ৩.০০ ঘটিকা থেকে ৪.২০ মিনিট পর্যন্ত সময়ের পরীক্ষা অনিবার্যকারণবশত স্থগিত করা হলো।
পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।










