বাগেরহাটের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বাগেরহাট থিয়েটারের ৪৪ বছর পূর্তি উদযাপিত হয়েছে। গতকাল সকালে শহরের পুরনো জেলখানা সড়কে বাগেরহাট থিয়েটার কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন নাট্যকর্মীরা। পরে তারা স্মৃতিচারণ ও আড্ডায় মেতে ওঠেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট থিয়েটারের ৪৪ বছর পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক নাট্যকর্মী শেখ আজমল হোসেন, সদস্য সচিব তাবেদার-ই-রসুল চান্নু, থিয়েটারের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া লাবলুসহ নাট্যকর্মীরা। অন্যদিকে শুক্রবার বাগেরহাট ফিল্ম সোসাইটি নামের একটি সংগঠন তাদের ২০ বছর পূর্তি উদযাপন করেছে।