বিশিষ্ট পেডিয়াট্রিক সার্জন ও জনস্বাস্থ্য কর্মী অধ্যাপক তাহমিনা বানু বর্তমানে এশিয়ান অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনসের (এএপিএস) ২০২২-২৩ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি গ্লোবাল ইনিশিয়েটিভ ফর চিলড্রেন সার্জারির (জিআইসিএস) প্রেসিডেন্ট নির্বাচিত (২০২৪-২৬) হন।

জিআইসিএস হলো একটি গ্লোবাল কনসোর্টিয়াম, যা বিশ্বব্যাপী শিশুদের শল্যচিকিৎসা উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অধ্যাপক বানু চিটাগং রিসার্চ ইনস্টিটিউট ফর চিলড্রেন সার্জারির (সিআরআইসিএস) প্রতিষ্ঠাতা পরিচালক এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) একজন ট্রাস্টি ও সিনিয়র ফেলো। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল সার্জারিতে ওভারসিজ ফ্যাকাল্টি হিসেবেও কাজ করেছেন। ডা. বানু শল্য চিকিৎসায় নতুনত্ব আনয়নের মাধ্যমে জন্মগত ত্রুটি সমাধানে উদ্ভাবনী চিন্তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। —বিজ্ঞপ্তি