অবৈধ অনুপ্রবেশের দায়ে রাঙামাটির ছোটহরিনা থেকে ভারতীয় আধার কার্ডসহ ২ জনকে আটক করেছে বিজিবি। গতকাল (২৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায় ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মার্চ আনুমানিক বেলা ১২টায় বিজিবির ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর হাবিলদার শ্রী ভবেশ কুমার সুশীল এর নেতৃত্বে বিজিবির একটি টহলদল ছোটহরিণা বাজার এলাকায় টহল পরিচালনাকালীন সময় ২ জন ব্যক্তিকে সন্দেজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। পরবর্তীতে বিজিবি টহলদল তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদের নাম (১) জ্ঞান রঞ্জন চাকমা (৪৫), পিতা- শুক্রনাথ চাকমা এবং (২) পিংকু চাকমা (২২), পিতা- অমর শান্তি চাকমা। তারা দুজনেই ভারতীয় নাগরিক।

অনুসন্ধান করে তাদের কাছ থেকে ৭২ হাজার ৭০০ বাংলাদেশী টাকা এবং ভারতীয় আধার কার্ড পাওয়া যায়। ছোটহরিণা বাজারে ভারতীয় পণ্য বিক্রি এবং ছোটহরিণা বাজার থেকে বিভিন্ন মালামাল ক্রয় করে ভারতে পাচারের উদ্দেশ্যে তারা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন।

এই দুই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরকল থানায় হস্তান্তর করা হয়েছে।