ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. তৈয়েবুর রহমানকে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাকে এই নিয়োগ প্রদান করেন।

অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এরইমধ্যে ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।