তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসাসমূহে স্ব-শরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইন ক্লাস চালুর নির্দেশনা দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম সাক্ষরিত এক বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরামর্শক্রমে আগামী ২১.০৪.২০২৪ তারিখ থেকে ২৭.০৪.২০২৪ তারিখ পর্যন্ত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সকল ফাজিল ও কামিল মাদরাসার ক্লাসসমূহ বন্ধ থাকবে। 

তবে শিক্ষার্থীদের ভর্তিসহ ফরম পূরণ ও যাবতীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য মাদরাসার অফিসসমূহ খোলা থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। এছাড়া এ সময়ের মধ্যে শিক্ষার্থীসহ সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য পরামর্শ দেয়া হয়।