দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে ডিএমপি পুলিশ কমিশনারের নির্দেশনামতে গতকাল ফকিরাপুল কাঁচাবাজারের পাশে মতিঝিল থানার পক্ষ থেকে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান (বিপিএম, পিপিএম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জসহ অন্য কর্মকর্তারা উপস্থিত থেকে পানি ও স্যালাইন বিতরণ করেন এবং তীব্র তাপপ্রবাহের সময় করণীয় সম্পর্কে সাধারণ জনগণকে সচেতনতামূলক পরামর্শ দেন। এছাড়া মতিঝিল থানার একটি ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে মতিঝিল থানা এলাকায় ভ্রাম্যমাণ পানি ও খাবার স্যালাইন বিতরণ অব্যাহত রয়েছে। —বিজ্ঞপ্তি
পুলিশের পক্ষ থেকে পানি ও খাবার স্যালাইন বিতরণ
দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে ডিএমপি পুলিশ কমিশনারের নির্দেশনামতে গতকাল ফকিরাপুল কাঁচাবাজারের পাশে মতিঝিল থানার পক্ষ থেকে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার










