বাগেরহাটের চিতলমারী উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিয়ম ভঙ্গ করার দায়ে দুটি বইয়ের দোকান ও একটি ফটোকপি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার সকালে চিতলমারী বাজারে অভিযান চালিয়ে প্রতিটি দোকানকে দুই হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা।

দণ্ডাদেশ পাওয়া দোকানগুলো হলো ভাই ভাই লাইব্রেরি, আসলাম লাইব্রেরি ও একটি ফটোকপির দোকান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা জানান, চিঠির মাধ্যমে জানানোর পরও চিতলমারী বাজারে তিনটি দোকান এসএসসি পরীক্ষার নিয়ম ভঙ্গ করে খোলা রাখা হয়। সেই অপরাধে জরিমানা ও সতর্ক করা হয়েছে।