বাংলাদেশে অবস্থানরত অবৈধ বিদেশী নাগরিকদের বিষয়ে সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দ্রুত তাদের বৈধ কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সূত্রে সরকার অভিযোগ পেয়েছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন। অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যেসব বিদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।