জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আসবে। সম্প্রতি শিক্ষা উপদেষ্টা নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছেন সেটি তার একান্ত ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রোববার (৮ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ মন্তব্য করেন।

তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ গতকাল নির্বাচন নিয়ে একটি ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বলেছেন আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে এটি তার ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয়ক কোনো ঘোষণা আসেনি। তার পক্ষ থেকে এ বিষয়ে ঘোষণা আসবে।

কবে ঘোষণা আসতে পারে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যখন ঘোষণা আসবে তখন সবার আগে আপনারা জানতে পারবেন।